সাতক্ষীরা প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি সুপরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। ঈদ পরবর্তী চামড়া পাচার প্রতিরোধ সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন সড়কে চেক পোস্ট বসিয়েছে। তারা বিভিন্ন যানবাহন তল্লাশি করছেন।

বিজিবি জানায়, সুপরিকল্পিত ও কঠোরভাবে চেকপোস্ট পরিচালনার কারণে এবার প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে কোন গবাদিপশু প্রবেশ করতে পারেনি। সীমান্ত দিয়ে চামড়া পাচার প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি করছে। একই সাথে সীমান্তের কোন স্থানে কেউ যাতে চামড়া মজুদ না করতে পারে সেজন্য বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি সিও লে. কর্ণেল মো: আশরাফুল হক বলেন, আমাদের দেশ থেকে যাতে কোনভাবে চামড়া পাচার না হয় সেজন্য বিজিবির সদস্যরা সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, আমরা সীমান্ত দিয়ে কোন গরু প্রবেশ করতে দেয়নি এবং কোন চামড়াও পাচার করতে দেব না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে