নাটোর প্রতিনিধি।। নাটোরের গুরুদাসপুরে মিরাক্কেল খ্যাত জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা আবু হেনা রনিকে’সহ তার বন্ধুদের মারধর ও গাড়ি ভাংচুর করেছে দুবৃত্তরা। শুক্রবার(৩০’শে জুন) রাত ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের আদম শাহ মোড়ের পাশে একটি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ারুজ্জামান বিডি টাইম্স নিউজকে জানান, সন্ধ্যার পর সিনেমা দেখার উদ্দেশ্যে রনি তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে চাঁচকৈড় বাজারে আসেন। এ’সময় রাস্তার পাশে তাদের প্রাইভেটকারটি পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন তারা। পরে অপর একটি প্রাইভেটকার যোগে স্থানীয় চাতাল ব্যবসায়ী ছাবলু মোল্লা তাদের গাড়ি পার্কিং করা দেখে গালাগালি করতে থাকে। এ সময় আবু হেনা রনিসহ তার বন্ধুরা গালাগালি করেত নিষেধ করায় ছাবলু মোল্লা গাড়ি থেকে নেমে তাদের উপর চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছাবলু মোল্লা ফোন করে ৮/১০ টি মোটরসাইকেলে দুর্বৃত্ত এসে আবু হেনা রনি ও তার বন্ধুদের মারপিট করে এবং তাদের প্রাইভেটকার ভাংচুর করে চলে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রনি সহ তার বন্ধুদের উদ্ধার করে হাসপতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় রনির বন্ধু বাদী হয়ে একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
আবু হেনা রনি জানান, কোনো কারণ ছাড়াই আমাদেরকে মারধর করা হয়েছে। আমরা সেখান থেকে দৌড়ে না পালালে আমাদের মেরেই ফেলত। পরে পুলিশকে ফোন দিলে তারা এসে আমাদের উদ্ধার করে। আমি এ অন্যায় হামলার বিচার চাই। এ’ঘটনায় দুঃখ প্রকাশ করে গুরুদাসপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান জানান, ‘পার্কিং নিয়ে কথাকাটির একপর্যায়ে গাড়ি ভাঙচুর ও মারধর করা হয়েছে। এ ঘটনায় আবু হেনা রনি বাদী হয়ে মামলা করছেন। আইনগত প্রক্রিয়া চলমান। আবু হেনা রনি নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকার বাসিন্দা।





























