সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে ২৩’হাজার মেট্রিক টন বেশি উৎপাদনের পাশাপাশি গত বছরের তুলনায় এবার ১৩২’মেট্রিক টন আম বেশি রপ্তানি হয়েছে বিদেশে। সেই হিসেবে চলতি মৌসুমে আম উৎপাদন ও রপ্তানিতে বিগত বছরের রেকর্ড গড়েছে। তবে গতবারের তুলনায় এবার বাগান মালিকরা দাম পেয়েছে অনেক কম।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ৪৫ হাজার ৫০০ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে এ জেলায় চলতি মৌসুমে আম উৎপাদন হয়েছে ৬৮ হাজার মেট্রিক টন। যেখানে গত মৌসুমে সাতক্ষীরায় আম উৎপাদন হয়েছিল ৫১ হাজার মেট্রিক টন। একইভাবে ২০১৫ সালে সাতক্ষীরা থেকে আম রপ্তানি শুরু হওয়ার পর চলতি মৌসুমেই সবচেয়ে বেশি আম রপ্তানি হয়েছে। যার পরিমান ১৫৩ টন। বিগত বছরেও এ পরিমান ছিল মাত্র ২১ টন।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আবহাওয়া জলবায়ু ও ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম দেশের অন্যান্য জেলার তুলনায় কয়েক সপ্তাহ আগে পাকে। এছাড়া সাতক্ষীরার হিমসাগর, গোবিন্দভোগ, ল্যাংড়া ও আম্রাপালি আম স্বাদে গুণে মানে অনন্য। এই বিশেষত্ব কাজে লাগিয়ে ২০১৫ সালে প্রথমবারের মতো সাতক্ষীরার আম বৈদেশিক বাজারে রপ্তানি শুরু হয়।

সাতক্ষীরা থেকে ২০১৫ সালে ২১ টন, ২০১৬ সালে ২৩ টন, ২০১৭ সালে ৩২ টন, ২০১৮ সালে ১৯ দশমিক ৫ টন, ২০১৯ সালে ১ টন, ২০২১ সালে ১১ দশমিক ৩৬ টন ও ২০২২ সালে ২১ টন আম রপ্তানি হয়। যা চলতি মৌসুমে ১৫৩ টনে উন্নীত হয়েছে। এসব আমের অধিকাংশই রপ্তানি হয়েছে ইতালি, ফ্যান্স, হংকং, যুক্তরাজ্য ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরায় এবার আমের যেমন বাম্পার ফলন হয়েছে, তেমনি রপ্তানিও হয়েছে এযাবতকালের মধ্যে সবচেয়ে বেশি।প্রথমে কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও তা নিরসন করে সফলভাবে আম রপ্তানি করা গেছে।আমের ফলন বেশি হওয়ায় দামও কম পেয়েছে বলে জানান ব্যবসায়িরা।

সাতক্ষীরা নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে