
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সকল প্রকার আমদানি রপ্তানি ৬’দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই উক্ত ৬ দিন স্থলবন্দরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা ৬ দিন ছুটি ভোগ করবে। ৬’দিন ছুটি ঘোষণার কারনে স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম ও বন্ধ থাকবে। তবে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ও চলমান থাকবে। শনিবার ২৪’শে জুন স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয় ঈদুল আযহার ছুটির কারনে আগামী ২৭’শে জুন মঙ্গলবার থেকে ২’রা জুলাই রবিবার পর্যন্ত মোট ৬’দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৭ জুন মঙ্গলবার থেকে ২ জুলাই রোববার পর্যন্ত স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। ৩ জুলাই সোমবার থেকে পুনরায় আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ পরিদর্শক হাসান আহমেদ ভূঁইয়া বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুদেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক নিয়মে চলমান থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ





























