জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকির আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য যুদ্বাহত বীর মুক্তিযোদ্বা র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী,এমপি।

প্রতিষ্ঠা বার্ষিকির আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্বাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সহ-সভাপতি হেলাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মন্টু।

আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী ছফিউল্লা মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদ, উপজেলা আওয়ামীলীগেরসহ সভাপতি ও আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী,সহ সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির,জেলা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ছাড়াও এলাকার নানাশ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে কেক কেটে অত্যন্ত আনন্দ উৎসবে মেতে উঠেন আগত নেতা কর্মীরা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল আলী রুবেল।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে