এস.এস.পারভেজ, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে স্থানীয় সেবাদান কারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশবৃদ্ধি এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, নলছিটি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, সাধারন সম্পাদক জেলা মহিলা লীগ ডালিয়া নাসরিন , সহ-সাধারন সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল লাভলী আক্তার , রাজাপুর অপরাজিতা কমিটির সভাপতি নাদিরা আক্তার, অপরাজিতা নেটওয়ার্ক এর সোনিয়া আক্তার আরজু ও নাজমা আক্তার সহ ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও অপরাজিতা নেটওয়ার্ক নারীরা।

সভার শুরুতে এডভোকেসি এ্যন্ড ক্যাম্পেইন অফিসার ঝুমা কর্মকার তার উপস্থপনায় ঝালকাঠিতে স্থানীয় সেবাদান কারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশবৃদ্ধি এবং সেবার মান উন্নয়ন বিষয়ক সম্পর্কিত তথ্যাবলী এবং মতবিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী তার বক্তব্যে নারীর ক্ষমতায়ন শিক্ষা, স্বাস্থ্য, নিবার্চন, রাজনৈতিক দলে নারীর অংশগ্রহন গণপ্রতিনিধিত্ব আদেশ কার্যকারী করা ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। মতবিনিময় সভায় মহিলা সদস্যগণ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের স্বার্থে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তাদের সম্পৃক্ততা বাড়ানোর অনুরোধ জানান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী উজ্জ্বল রায়।

ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে