মাওলা সুজন, নোয়াখালী সংবাদদাতা।। মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতার আব্দুর রহিম (৪৭) নোয়াখালী জেলার সদর উপজেলার চরশুল্লুকিয়া গ্রামের মো.শফিউল্লার ছেলে। আজ রবিবার(২৫’শে জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, গতকাল শনিবার (২৪ জুন) ফেনী জেলার মহিপাল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আসামি আব্দুর রহিম আন্তঃজেলা বাস ড্রাইভার। সে বাসে ড্রাইভিংয়ের পাশাপাশি বাসে অবৈধ মাদক ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিবহন করত। ২০০৯ সালে কুমিল্লা ও ফেনী জেলা থেকে অবৈধ ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে গেলে র‍্যাব-১০ সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে রহিমসহ ৩ জনকে আটক করে। আসামিরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্নগোপনে চলে যায়। আদালত দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানার মাদক মামলায় আসামি আব্দুর রহিমকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। গ্রেফতার পরবর্তী আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্থান্তর করে র‍্যাব।

নোয়াখালী নিউজ ডেস্ক ।।বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে