বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট করছে সরকার। আদানি গ্রুপের সাথে গোপন চুক্তি করে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় জনগণ শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছে বলেও জানিয়ে তিনি বলেন, যারা গণতন্ত্রের জন্য চলমান সংগ্রামের বিরোধিতা করবে তারা গণদুশমন। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে ৭১ এর মতো শান্তি কমিটি গঠন করেছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তিনি আরও বলেন, মিথ্যা মামলায় দেশজুড়ে বন্দীর সংখ্যা বাড়ছে। একেক করে গণমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা সরকারের স্বেচ্ছাচারিতার চরম বহিঃপ্রকাশ। এ’সময় বক্তারা খালেদা জিয়া, এডভকেট রুহুল কবির রিজভীসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে