সম্প্রতি র্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এম. খুরশীদ হোসেনকে গ্রেড-২ থেকে গ্রেড-১ এ পদায়ন করা হয়। এ উপলক্ষে বৃহষ্পতিবার(২’রা মার্চ ) সকালে ধানমন্ডি ৩২’নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সহকর্মীদের সাথে নিয়ে দোয়া করেন। এরপর গণমাধ্যমের সাথে বিভিন্ন বিষয় আলাপকালে তিনি জানান, আগামী নির্বাচনকে ঘিরে নতুন পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, সামনে নির্বাচন, এসময় দেশে অনেক ধরণের পরিস্থিতির সম্মুখিন হতে হবে আইন-শৃংখলা বাহিনীকে। তাই আগামী নির্বাচনকে ঘিরে নতুন পরিকল্পনা নেয়া হয়েছে জানালেন র্যাব ডিজি। এছাড়া জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সমন্বয়ের অভাব ছিলোও বলেও জানান তিনি।
র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে জানিয়ে বলেন, এ ব্যাপারে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। জঙ্গিবাদ মোকাবিলায় সবার সহযোগিতা চেয়েছেন র্যাব মহাপরিচালক।



























