যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মেধাবী মানুষ রাজনীতিতে না এলে মেধাহীনরা দেশের এমপি-মন্ত্রী হবে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভা হয়।

সন্ত্রাস কী তা বিএনপির চেয়ে কেউ বেশি জানে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শহীদ মিনারে প্রথমে রক্ত ঝরিয়েছে বিএনপি, তারাই আবার সন্ত্রাসের কথা বলে। তারা মানুষ পুড়িয়ে মেরেছে। তিনি বলেন, সন্ত্রাসবাদ কত প্রকার তা বিএনপি ছাড়া আর কেউ জানে না। তারাই আজ দেশে গণতন্ত্রের কথা বলে। বিএনপির মুখে সন্ত্রাসের বুলি ‘ভূতের মুখে রাম নাম’। তিনি বলেন, এখনও ঝুঁকিপূর্ণ জীবন ধারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝুঁকির মধ্যেও স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে