বরিশালে পীর চরমোনাই সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে।

বার্ষিক ৯৯’তম ফাল্গুন মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধনী বয়ানে বুধবার(১৫’ই ফেব্রুয়ারি) চরমোনাই পীর এ’কথা বলেন। তিনি আরও বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এ বছর মাহফিলে ভারতের দেওবন্দ, সৌদি আরব ও পাকিস্তানের বিশিষ্ট ওলামায়েকেরাম অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

মাহফিলে আগত মুসল্লিদের প্রাথমিক চিকিৎসার জন্য ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। এতে ১১’জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আরও ৪০’জন চিকিৎসকের সমন্বয়ে চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে। ৬টি এ্যাম্বুল্যান্স ও ১টি স্পীড বোট মাহফিল হাসপাতালে কার্যক্রমে নিয়োজিত রয়েছে। মাঠে অসুস্থ হয়ে পড়া রোগীকে মাহফিল হাসপাতালে পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী। ছয়টি মাঠে মাহফিলের শৃঙ্খলা রক্ষায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা বাহিনী।

আজ শনিবার (১৮’ই ফেব্রুয়ারি) সকালে পীর চরমোনাই’র আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মাহফিলের কার্যক্রম সমাপ্ত হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে