ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পীয়ার রিভিউ কার্যক্রমের অংশ হিসাবে আজ (১৪ মে) সকালে ভিসি অফিসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী’র সঙ্গে বিভাগটির এক্সটার্নাল পীয়ার রিভিউ টিমের সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তিন সদস্যবিশিষ্ট এক্সটার্নাল পীয়ার রিভিউ টিমে ছিলেন রয়্যাল ইউনিভার্সিটি অব ভুটানের প্রফেসর ড. সাংগি নামগেল, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ সোলায়মান আলী ফকির এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. এ কে এম আব্দুল লতিফ। সাক্ষাৎকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. কে এম আব্দুস ছোবহান, সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির সদস্য প্রফেসর ড. আ.খ.ম. ওয়ালী উল্লাহ, প্রফেসর ড. মোঃ সেকান্দার আলী এবং প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে