কোটা বাতিলের প্রজ্ঞাপন দাবিতে, দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সকালেই শাটল ট্রেন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নগরীর ষোলশহর থেকে সকাল ৮টার ট্রেন ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেয়নি তারা। এদিকে, বিশ্ববিদ্যালয়ের বাস আটকে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার বিকেল ৫টা পর্যন্ত প্রজ্ঞাপন জারির সময় দিয়েছিলেন সংগঠনের নেতারা। প্রজ্ঞাপন জারি না হওয়ায় নতুন কর্মসূচি দেন তারা। এপ্রিলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পরে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণায় স্থগিত হয় কর্মসূচি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে