কুষ্টিয়াস্থ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী এবং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান জনাব হাসানুল হক ইনু।

সভায় আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও নারী নেত্রী আফরোজা হক, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জহুরুল ইসলাম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য সচিব  শামসুর রহমান বাবু, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মোঃ ইকবাল হোসেন।

বিশ্ববিদ্যালয়কে সমসাময়িক বিশ্বের উপযোগী করার লক্ষে যথাযথ অাইন প্রণয়নের উপর সংস্লিশ্ট ব্যক্তিগণ জোর দেন।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে