জাপানের ওকাইয়ামা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগের প্রফেসর ড. হিরোকি হামাদা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শাহিনুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ (০৫ মে) সকাল ১০ টায় প্রো-ভিসি অফিসে এ সাক্ষাৎকালে ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. এম. মনিরুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মো: রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. মো: মামুনুর রহমান, পোস্ট ডক্টরাল রিসার্চার ড. মো: জিয়াউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে প্রফেসর ড. হিরোকি হামাদা তাঁর গবেষণা-কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় এবং জাপানের ওকাইয়ামা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। এরপর তিনি মীর মশাররফ হোসেন ভবনের ২০৫ নং কক্ষে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের একটি বিশেষ ক্লাস নেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়
বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে