জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
শারদীয় দুর্গোৎসবের প্রথমদিন, মহাষষ্ঠী। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সরাইলে শনিবার সকাল থেকেই ৬২টি পূজা মন্ডপে উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাকের বাদ্য, চণ্ডিপাঠে মুখরিত হয়ে ওঠে মণ্ডপ এলাকা।

শনিবার(১’লা অক্টোবর) দুপুরে মন্দিরের বেলতলায় জবা, শিউলিসহ বিভিন্ন ফুল দিয়ে কল্পারম্ভ, বিহিত পূজা মধ্য দিয়ে অধিষ্ঠিত হয় দেবী দুর্গা। এবছর ভক্তদের কাছে দেবী আসছেন গজে চড়ে। এবার আশুগঞ্জে ১৪ টি ও সরাইলে ৪৮ টি পূজামন্ডপে শারদীয় উৎসব শুরু হয়েছে। আগামী ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে বাঙালি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই উৎসব।

সনাতন ধর্ম মতে, যা কিছু দুঃখ-কষ্টের বিষয়, যেমন বাধাবিঘ্ন, ভয়, দুঃখ-শোক, জ্বালা-যন্ত্রণা এসব থেকে ভক্তকে রক্ষা করেন দেবী দুর্গা। এবার দেবী আসবেন গজে চড়ে এবং বিদায় নিবেন নৌকা চড়ে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তা বাহিনীসহ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

এ’বিষয়ে আশুগঞ্জ হিন্দু,বৌদ্ব ও খ্রীষ্টান ঐক পরিষদের সাধারন সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক বলেন,এ বছর পূজা পালনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।সিসি ক্যামেড়াও যুক্ত হয়েছে।পাশাপাশি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টি ও রয়েছে। কাজেই পূজা পালনে কোন অসুবিধা হবেনা বলে আমার বিশ্বাস।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে