জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবিতে বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার সকাল ১০টা থেকে ১২টা দুই ঘণ্টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সানিউর রহমানের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক জুবায়েদ আহমেদ। আরও বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুন নূর, জেলা ন্যাপ সভাপতি অ্যাডভোকেট শফিকুর রাহমান, জেলা যুব মৈত্রীর আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাসির মিয়া, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র ওয়াহিদ শামিম, পিস ভিশন সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, শিক্ষক ও সংবাদ কর্মী শাহাদাৎ হোসেন, সাহিত্য একাডেমি পরিচালক জামিনুর রহমান, কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সাবেকসহ-সভাপতি ও জেলা যুব মৈত্রীর সদস্য সচিব কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্র মৈত্রী প্রচার সম্পাদক মো. জিহাদ সরাইল উপজেলা ছাত্র মৈত্রী নেতা তাবাসসুম মৃধা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ব্রিটিশ পূর্ববর্তী সময় থেকে বর্তমান সমৃদ্ধ জেলা ব্রাহ্মণবাড়িয়া, শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতির রাজধানী খ্যাত এই ব্রাহ্মণবাড়িয়ার পুরো দেশের সাথে যোগাযোগব্যবস্থাও উন্নত। এই জেলার গ্যাস-সার-বিদুৎ পুরো দেশের চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ এই জেলা প্রতিটি আন্দোলনে সফলতার স্বাক্ষর রেখেছে। এখন এই আন্দোলন সফল করতে যেকোনো কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা। তারা আরও বলেন, যেভাবে শহীদ পলুর রক্তের বিনিময়ে দেশের ৬৪ জেলার জন্ম হয় যেভাবে ছাত্র মৈত্রীর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ৯০ এর দশকে ব্রাহ্মণবাড়িয়া কলেজকে অনার্স কলেজে উন্নীত করা হয়, প্রয়োজন হলে সেইভাবে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবি আদায় করে ছাড়বেন।

বক্তব্যে সকল প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনা ছাত্র সংগঠনসহ ব্রাহ্মণবাড়িয়ার আপামর জনতার ঐক্যবদ্ধ আওয়াজ তোলার আহ্বান জানানো হয়। এছাড়াও অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন জেলা যুব মৈত্রীর যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ চৌধুরী, কাজী তানভীর মাহমুদ শিপন নোঙর জেলা কমিটির সোহেল আহাদ প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক । বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে