প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক সংকটের আশংকাকে মাথায় রেখে মানুষকে স্বস্তি দেয়ার জন্য, চলতি অর্থবছরের অর্থনৈতিক পরিকল্পনা নেয়া হয়েছে। জ্বালানী সংকট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও মূল্যস্ফীতিসহ দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৩০শে আগস্ট) সংসদের সাধারণ আলোচনায় তিনি এ কথা বলেন।

বিরোধী দলের নেতাদের প্রশ্ন ও সমালোচনার জবাব দিয়ে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটের আশংকাকে বিবেচনায় রেখেই চলতি অর্থবছরের অর্থনৈতিক পরিকল্পনা করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলেও জানান তিনি। সংসদ নেতা বলেন, ক্ষমতা নয় তাঁর কাছে মানুষের কল্যাণই বড়। অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে