মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
কুড়িগ্রামে শব্দ দূষণের রোধে ভ্রাম্যমান আদালতে  ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (৩০’শে আগস্ট)  কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর টু কুড়িগ্রাম  মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় এসব পরিবহনকে জরিমানা সহ হাইড্রোলিক হর্ণগুলি জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত পনিচালনায় নেতৃত্ব দেন- কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার ও রাসেল দিও। এ সময় জেলা  পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  রেজাউল করিম  প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাবের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের একদল সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  রেজাউল করিম জানান,  শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী দুটি বাস ও ছয়টি ট্রাকের  ড্রাইভারকে পৃথকভাবে মোট চার হাজার দুই শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও ধ্বংস  করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে