মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, ভিশন-২০৪১, সাম্প্রদায়িকতা, গুজব, অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহাররোধ, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সমাজিক ইস্যু নিয়ে কুড়িগ্রামের রাজারহাটে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার(২৯’শে আগস্ট) জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, কুড়িগ্রামের আয়োজনে এসব সমাজিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ’সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল মোঃ জিয়াউর রহমান, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে তাসনিম, পিপি আব্রাহাম লিংকন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু সরকার, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সকলেই সম্মিলিতভাবে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গঠনের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে আরো সুদৃঢ় করতে প্রত্যয় ব্যক্ত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে