মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।। কুড়িগ্রাম জেলা পুলিশের সাথে মোটর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২৯’শে আগস্ট) বিকেল পাঁচটার দিকে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় পরিচিতি পর্ব শেষে কুড়িগ্রাম জেলায় সড়ক দুর্ঘটনা, যানজট নিরসন, যাত্রীসেবা বৃদ্ধি, সড়ক পরিবহন আইন মেনে চলাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ সকল নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সকলেই সম্মিলিতভাবে সড়কে শৃঙ্খলা ও দূর্ঘটনা প্রতিরোধে আরো বেগবান হয়ে আইনের আলোকে কার্যাবলী পরিচালনা করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


























