
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা জেলা প্রতিনিধি।। জাতীয় পতাকা অবমাননা করার শাস্তির দাবীতে মাগুরায় আজ সোমবার সকাল সাড়ে ১১টায় ঐতিহাসিক নোমানী ময়দান থেকে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী যুবলীগ। উক্ত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. ফজলুর রহমান।
মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর ইসলাম বিপু, ছাত্রলীগের সভাপতি নাহিদ খান ও সাধারণ সম্পাদক হামিদুর ইসলাম প্রমুখ।এ ছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দরা অংশ গ্রহণ করে। উক্ত বিক্ষোভ মিছিলটি নোমানী ময়দান প্রাঙ্গণে হইতে শুরু হয়ে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন ,গত ২৭ আগোষ্ট মাগুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশে জাতীয় পতাকার অবমাননাকারী বিএনপি ও জামায়াত তথা ৭১ এর পরাজিত শক্তি ও জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মদদ দাতাদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ
























