মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
কুড়িগ্রামে গেল ২৪’ঘণ্টায় ২০’জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি। এছাড়াও বিদেশী মদ, ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার(২৯’শে আগস্ট) দুপুরে এ’তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টে ৯’জন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় পাঁচজন আসামি, উলিপুর থানায় একজন, রাজারহাট থানায় একজন, রৌমারী থানায় একজন এবং নাগেশ্বরী থানায় একজন। এছাড়াও সিআর ওয়ারেন্ট মূলে চার আসামিকে গ্রেফতার করা হয়। সদর থানায় একজন, উলিপুর থানায় একজন, নাগেশ্বরী থানায় একজন, রৌমারী থানায় একজন। এছাড়াও নিয়মিত মামলায় চারজন ও পূর্বের অন্যান্য মামলায় তিনজনসহ গত ২৪ ঘন্টায় মোট ২০ জন অাসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদক বিরোধী অভিযানে রৌমারী থানায় ২৪’বোতল অফিসার চয়েজ বিদেশি মদ ও ডিবি কুড়িগ্রামের অভিযানে ৭০’পিস ইয়াবা ও ২’বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদক, চুরি, ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে ২০’আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে বিশেষ অভিযান বাড়ানো হবে। বিভিন্ন সময়ে সংগঠিত অপরাধে জড়িত নাগরিকদের আইনের আওতায় আনার লক্ষ্যে সার্বক্ষনিকভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে