মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রামের আয়োজনে মার্কস অ্যাকটিভ স্কুল চেজ চ্যাম্প স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (২৮’শে আগস্ট) জেলা ক্রীড়া সংস্থা ভবনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ’সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভা মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আহসান হাবিব নীলু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমিনসহ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে