ইউল্যাব ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের প্লে গ্রাউণ্ডে আজ ১১তম ইউল্যাব ফেয়ার প্লে কাপের কোয়াটার ফাইনালে মুখোমুখি হয়েছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ও প্রাইম ইউনিভার্সিটি। আজকের খেলায় টসে জিতে ব্যাট করতে নামে প্রাইম ইউনিভার্সিটি। ১৯ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ১২২ রানের টার্গেট দেয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে। প্রাইম ইউনিভার্সিটির পক্ষে ৪৪ বলে ৫১ রান এবং ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৩ উইকেট সংগ্রহ করেন ইমরান হাবিব রাফি, এছাড়াও নাহিদ আখতার রিফাত ৩ ওভারে ৫ রানের বিনিময়ে ৩ উইকেট সংগ্রহ করেন।

১২২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ১৬ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬০ রান। ৬১ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে প্রাইম ইউনিভার্সিটি। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন প্রাইম ইউনিভার্সিটি ক্রিকেট দলের ইমরান হাবিব রাফি। আগামী ২৭ মার্চ দুপুর ১.৩০ মিনিটে ইউল্যাব ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের প্লে গ্রাউণ্ডে ১১তম ইউল্যাব ফেয়ার প্লে কাপের সেমিফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটির মুখোমুখি হবে প্রাইম ইউনিভার্সিটি।
খেলার মাঠে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির প্রধান কোচ ইমাম হোসেন, সহকারী কোচ গোলাম সারোয়ার এবং দলের ম্যানেজার মোঃ মিজানুর রহমান। এই খেলায় গোল্ড স্পন্সর হিসেবে থাকছে গাজী গ্রুপ , টিভি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে গাজী টিভি ,প্রিন্ট মিডিয়া হিসেবে কালের কণ্ঠ এবং বাংলা ট্রিবিউন, রেডিও পার্টনার হিসেবে থাকছে স্বাধীন ৯২.৫ এফ এম , অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সারাবাংলা.নেট , গিফট পার্টনার হিসেবে মিনা বাজার এবং সহযোগিতায় থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । এছাড়াও প্রাইম বিশ্ববিদ্যালয়ের স্পন্সর হিসেবে থাকছে টেক্সট ইস্টাইল বিডি।
সাদমান রহমান সৌমিক
স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























