আগামী ২৫মার্চ রবিবার দুপুর ১.৩০ মিনিটে ইউল্যাব ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের প্লে গ্রাউণ্ডে ১১তম ইউল্যাব ফেয়ার প্লে কাপের কোয়াটার ফাইনালের ম্যাচে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মুখোমুখি হবে প্রাইম ইউনিভার্সিটি। ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে প্রাইম ইউনিভার্সিটি।

এই খেলায় গোল্ড স্পন্সর হিসেবে থাকছে গাজী গ্রুপ , টিভি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে গাজী টিভি ,প্রিন্ট মিডিয়া হিসেবে কালের কণ্ঠ এবং বাংলা ট্রিবিউন, রেডিও পার্টনার হিসেবে থাকছে স্বাধীন ৯২.৫ এফ এম , অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সারাবাংলা.নেট , গিফট পার্টনার হিসেবে মিনা বাজার এবং সহযোগিতায় থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়াও প্রাইম বিশ্ববিদ্যালয়ের স্পন্সর হিসেবে থাকছে টেক্সট ইস্টাইল বিডি ।

সাদমান রহমান সৌমিক
স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে