সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে জয়নুল আবেদীন ও সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন আবারো নির্বাচিত হয়েছেন। বিএনপি সমর্থিত প্যানেল ১০টি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা চারটি পদে বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে নির্বাচিত জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৩৬৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ইউসুফ হোসেন হুমায়ুন পেয়েছে ২ হাজার ৩১৫ ভোট। আর সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ২ হাজার ৬১৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী শেখ মো. মোরশেদ পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এবার প্রার্থী ছিলেন ৩৩ জন। এর মধ্যে, সাতটি সম্পাদকীয় ও সাতটি নির্বাহী সদস্যের পদ।

আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার দুই দফায় ভোটগ্রহণ হয়। দুদিনে মোট ছয় হাজার ১৫২ ভোটারের মধ্যে চার হাজার ৮৬৫ আইনজীবী ভোট দিয়েছেন। বৃহস্পতিবার রাতে গণনা শেষে ভোরে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে