ইউল্যাব ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের প্লে গ্রাউণ্ডে আজ ১১তম ইউল্যাব ফেয়ার প্লে কাপের ১ম রাউন্ডে মুখোমুখি হয়েছিল উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম ইউনিভার্সিটি। আজকের খেলায় টসে জিতে ব্যাট করতে নামে প্রাইম ইউনিভার্সিটি। নির্ধারিত ২০ ওভারে প্রাইম ইউনিভার্সিটি ৪ উইকেট হারিয়ে ২১৭ রানের টার্গেট দেয়  উত্তরা ইউনিভার্সিটিকে। প্রাইম ইউনিভার্সিটির পক্ষে সর্বোচ্চ রান করেন ইমরান ও আরমান।

২১৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে উত্তরা ইউনিভার্সিটি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬২ রান। ৫৬ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে প্রাইম ইউনিভার্সিটি। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন প্রাইম ইউনিভার্সিটি ক্রিকেট দলের অধিনায়ক গাজী মোহাম্মাদ ইমরান।

এই খেলায় গোল্ড স্পন্সর হিসেবে থাকছে গাজী গ্রুপ , টিভি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে গাজী টিভি ,প্রিন্ট মিডিয়া হিসেবে কালের কণ্ঠ এবং বাংলা ট্রিবিউন, রেডিও পার্টনার হিসেবে থাকছে স্বাধীন ৯২।৫ এফ এম , অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সারাবাংলা.নেট , গিফট পার্টনার হিসেবে মিনা বাজার এবং সহযোগিতায় থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । এছাড়াও প্রাইম বিশ্ববিদ্যালয়ের স্পন্সর হিসেবে থাকছে টেক্সট ইস্টাইল বিডি ।

সাদমান রহমান সৌমিক
স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে