শ্রীলঙ্কা থেকে দেশে ফেরেননি বাংলাদেশের দুই তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনই পাকিস্তান সুপার লিগের শেষের খেলা খেলতে কলম্বো থেকে উড়ে গেছেন পাকিস্তানে।

পিএসএলের শেষ তিনটি ম্যাচে তামিম পেশোয়ার জালমির খেলোয়াড়। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলেন মাহমুদউল্লাহ। এই দুজনের দল মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। আর এ ম্যাচেই হয়তো পিএসএল শেষ হয়ে যাবে তামিম-রিয়াদের যে কোন একজনের।এর আগে চলতি মৌসুমের শুরুতে পিএসএল খেলতে দুবাই যান তামিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজ ও সাব্বির। তবে নিদাহাস ট্রফিতে অংশ নিয়ে মাঝপথেই ফিরে আসেন এই তারকারা। সাব্বির ও মোস্তাফিজের দল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ায় দেশে ফিরে এসেছে এই দুই টাইগার। আর ইনজুরির কারণে আগেই পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন সাকিব।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে