রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ত্রিদেশীয় টি-২০ নিদাহাস ট্রফির লীগ পর্বের টেস্ট ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।বাংলাদেশ ক্রিকেট দল শুক্রবার কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে।আবদুল হামিদ অভিনন্দন বার্তায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।রাষ্ট্রপতি বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয়ের ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে