আজ ১৫ই মার্চ ২০১৮ হতে শুরু হতে যাচ্ছে “ স্বাধীনতা দিবস -১ম কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮”, আয়োজনে নিকেতন ইয়থ ক্লাব. টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বিডি টাইমস নিউজ।

৮ টি দলের অংশগ্রহনে এই সন্ধ্যাকালিন টুর্নামেন্ট হতে যাচ্ছে নিকেতনেই। গুলশান ১, নিকেতনের এই ক্লাবটির বরাবরই বছরে ১ টি টুর্নামেন্ট আয়োজন করে থাকলেও এই প্রথমবারের মত বছরে নতুন আরেকটি কর্পোরেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে।
নিকেতন টাইটানস্, নিকেতন সুপার জায়েন্ট, নেক্সটএস্টেপ রেড, গেম চেন্জার, নিকেতন ক্রিকেট একাডেমি, সিম্ফোনি ইয়াংগ স্টার, নিকেতন স্পোর্টিং ক্লাব এবং স্বাগতিক নিকেতন ইয়থ ক্লাব এই ৮ টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে ১১ দিনের এই টুর্নামেন্টে।
আয়োজক সংস্থার সেক্রটারি এস, এম, জুলফিকার আলী বিডি টাইম্‌স নিউজকে জানান, “ আমরা প্রতি বছর ভাষা দিবসে আমাদের ক্লাবের প্রতিস্ঠা বার্ষিকি উপলক্ষে একটি কর্পোরেট টুর্নামেন্ট করি, এবছর অনেক দলই ভাষা দিবস টুর্নামেন্টে খেলতে আগ্রহী হয়েও অংশগ্রহন করতে পারেননি, কারন সুস্ঠ ভাবে সিমিত সময়ে টুর্নামেন্ট আয়োজন করাটাই মুল লক্ষ্য, তাই আমরা ১০টি দলের বেশী দল নিতে পারি না। যেহেতু অনেক দল খেলতে আগ্রহী তাই এই আয়োজন। অফিসের ধকলের পরে খেলাধুলার মানসিকতা থাকা বিরল বর্তমানে, এই টুর্নামেন্টে আয়োজনের মাধ্যমে আমরা তাদের অনুপ্রানিত করতে চাই। আমরা একখন্ড পরিত্যক্ত জমিকে খেলার মাঠ হিসেবে তৈরি করতে সক্ষম হই ২০১৪ সনে, যা কিনা বর্তমানে বিরল। এই ক্লাব প্রতিস্ঠা করা হতে বিভিন্ন কর্মকান্ডকে বেগবান করতে আমাদের  সভাপতি তুহিন করিম, সহ সভাপতি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক তানভির বাবু, সহ অর্থ সম্পাদক মো: অলি, উপদেষ্টা মন্ডলির আরিফুল রহমান রাকিব, সিহাব বিন রশিদ, নিভেল আবু হানিফ, সাবিধ মজুমদার, সুমিত চৌধুরি, আনিকুল ইসলাম শুভ, নাসির উদ্দিন অনি, মাজেদুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক আসিফ শোভন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নাঈম খান সাদমান সহ প্রমুখ বিগত ৪ বছর যাবত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা একটি ক্ষুদ্র আকারে ক্রিকেট একাডেমি করেছি, যার কার্যক্রম শুরু হয়েছে। আমরা ক্রিকেটসহ সকল খেলাধুলায় নিকেতনকে প্রতিনিধিত্ব করতে চাই, সেই প্রয়াসেই এই আয়োজন। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের মিডিয়া পার্টনার বিডি টাইমস নিউজকে, আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আপনাদেরকে পাশে পেয়ে আমরা অনুপ্রানিত এবং ভবিষ্যতে আরও বড় আকারে যেকোন আয়োজনে অনুপ্রানিত করবে। ধন্যবাদ “
আগামীকাল সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় পর্দা উঠছে এই কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টের, উদ্বোধন খেলায় মুখামুখি হবে ভাষা দিবস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল নিকেতন টাইটানস্ এবং নবাগত গেম চেন্জার। পরবর্তি ০৯:০০ টায় মুখামুখি হবে নিকেতন ক্রিকেট একাডেমি এবং সিম্পফোনি ইয়াংগ স্টার প্রতি খেলায় সেরা খেলোয়াড় তো আছেই, এছাড়াও দৃস্টিনন্দন চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি, টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সেরা ব্যাটস্ম্যান, সেরা বোলার ছাড়াও নবাগত সেরা খেলোয়াড়, সেরা ব্যাটস্ম্যান, সেরা বোলার পুরুস্কার থাকছে।

১২ ওভারের ম্যাচ গুলোর প্রত্যকদিনের খেলার ফলাফল থাকছে আমাদের পত্রিকায়।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে