জাকারিয়া সোহাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) কৃতি খেলোয়াড়দের মাঝে বুধবার ব্লেজার প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের এক অনুষ্ঠানে ব্লেজার প্রদান করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গোলাম সাবিবর সাত্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক। এতে সভাপতিত্ব করেন ব্লেজার কমিটির সভাপতি উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আছাদুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

অনুষ্ঠানে ২০১৭ সালের ১৩তম জাতীয় সামার এ্যাথলেটিকস ও ৪১তম জাতীয় এ্যাথলেটিকস, ২০১৮ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট, আন্তঃবিশ্ববিদ্যালয় ওয়াটারপোলো, আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস, ২০১৯’সালের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার এবং ২০২০ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস ও আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের ৭২’জন খেলোয়াড় ও কর্মকর্তাকে ব্লেজার প্রদান করা হয়।

রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে