জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এদিকে, দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, জামিন স্থগিত চেয়ে কালই চেম্বার আদালতে যাবে দুদক।

অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া জামিন আবেদন করেন ২০ ফেব্রুয়ারি। এরপর শুনানি নিয়ে হাইকোর্ট বিচারিক আদালতের নথি তলব করে। রোববার বিচারিক আদালতের নথি হাইকোর্টে পৌছায়। সোমবার দুপুরে আদেশের জন্য দিন নির্ধারণ করে হাইকোর্ট।হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল ও দুদকের আইনজীবী জামিনের বিরোধীতা করে আপিল শুনানির আবেদন করেন। অন্যদিকে, খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, কম সাজার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের জামিন দেয়ার ঐতিহ্য রয়েছে। আদালত খালেদা জিয়ার বয়স, শারীরিক অবস্থা, সাজার মেয়াদ কম বিবেচনা করে জামিন দেন। এ সময়ের মধ্যে আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এদিকে দুদকের আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, কাল সকালেই জামিন স্থগিত চেয়ে আবেদন করবেন তারা। দুপুরে চেম্বার জজের কাছে শুনানির জন্য যাওয়া হবে। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। ওইদিন থেকে তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় বিচারিক আদালতে খালেদা জিয়ার সাজার রায় হয়। তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন নিম্ন আদালত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে