রাজশাহী বিশ্ববিদ্যালয়।।প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে ‘আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি’ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার (৭ ই এপ্রিল) সকাল ১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানিয়েছেন তারা। কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এরপর যদি আমাদের এই অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে আর বাঁচার জায়গা থাকবে না। দেশের কোথাও কেউ অপরাধ করলে তাকে পার্বত্য চট্টগ্রামে বদলি করা হয়। যেখানে আমাদের আদর্শ ব্যক্তি দরকার সেখানে দুর্নীবাজ ব্যক্তিরা আসে। তাহলে আমদের উন্নতি হবে কীভাবে? পার্বত্য অঞ্চলে আমদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হয়, আমরা আসলেই সবক্ষেত্রে পিছিয়ে আছি।
তারা আরও বলেন, দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। কিন্তু আমরা এক লাফে উন্নয়নের এই জোয়ারে সামিল হতে পারব না। সবার সঙ্গে এক সাথে তালে তাল মিলিয়ে চলতে পারব না। তাই আমাদের এগিয়ে যাওয়ার জন্য এই সুযোগটুকু দরকার। আমরা এখনো প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে অন্যদের সমকক্ষ হতে পারিনি। আমাদের কিছু সুযোগ-সুবিধা দরকার। তাই আমাদের অধিকার আমরা ফিরে চাই। সে কারণে সব চাকরিতে আমাদের ৫ শতাংশ কোটা বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।
কর্মসূচিতে আদিবাসী ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক দিবাসনজিত সরদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সুশান্ত কুমার সহীতা, বিজয় চাকমা, নকুল পাহান, পলাশ পাহান, চিভূতি ভূষণ মাহাতো, দিবাসনজিত সরদার প্রমুখ। এ ছাড়া বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














