স্বেচ্ছাসেবী ও গবেষণামূলক সংগঠন রাইট টু পিসের কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভলেন্টিয়ারদের
দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে গত ২রা
এপ্রিল রাইট টু পিস আয়োজন করে “Capacity Building Workshop” শিরোনামে তরুণ ভলেন্টিয়ারদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালার। বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন রাইট টু পিস-এর সদ্য যোগদানকারী স্বেচ্ছাসেবকরা সহ আরো অনেক তরুণ স্বেচ্ছাসেবক। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের দক্ষতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী হিসেবে নিজের আত্নউন্নয়ন, নেতৃত্ব, ভলেন্টিয়ারিজম ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট, অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিং সাইকোলজি অফ ভলেন্টিয়ারিজম সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতি এবং প্রধান ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন রাইট টু পিস-এর সম্মানিত চিফ প্যাট্রন ড. সাবের আহমেদ চৌধুরী, সহযোগী অধ্যাপক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে আরো উপস্থিত ছিলেন মনোবিদ, ও কাউন্সেলর হুরে জান্নাত, মোহাম্মদ মাঈন উদ্দীন, সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এবং ২০১৯ সালের ডব্লুওএসএম ম্যাসেঞ্জার অব পিস হিরো অ্যাওয়ার্ড বিজয়ী- রাইট টু পিস এর স্বেচ্ছাসেবক, রুহি রুসাবা জাহওয়া জাহান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. সাবের আহমেদ চৌধুরী বলেন, “পরার্থবাদ তরুণদের স্বেচ্ছাসেবার দিকে আগ্রহী করে তোলে। কিন্তু ভলেন্টিয়ারদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। রাইট টু পিস এমন একটি প্লাটফর্ম যেখানে তারা হাতে কলমে এই প্রশিক্ষণের সুযোগ পেয়ে থাকে।”কর্মশালায় রাইট টু পিস-এর সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন আরটুপি এর সাবেক গবেষণা সহকারী ও বর্তমানে বিওয়াইএলসিতে (BYLC) কর্মরত লীনা তাপসী ইয়াসনুর এবং রাইট টু পিস ইয়ুথ ফোরাম এর বর্তমান প্রেসিডেন্ট মোঃ জারিফ রহমান।
কর্মশালাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাইট টু পিস ইয়ুথ ফোরামের ভাইস প্রেসিডেন্ট মোঃ সানিকুদরত সাকী এবং হেড অব ওয়ার্কশপ অ্যান্ড ট্রেইনিং এস. এম. মন্জুরুল মোরশেদ মুন। কর্মশালাটি সঞ্চালনা করেন
রাইট টু পিস এর স্বেচ্ছাসেবক মোঃ নূর আবদুল্লাহ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














