নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী অজয় মজুমদার গত ০৭ ডিসেম্বর ২০২১ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। আজ মঙ্গলবার (৫ এপ্রিল ২০২২) নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম নিহত অজয় মজুমদারের মা পাপিয়া রাণী দাসের হাতে পাঁচ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। নোবিপ্রবি উপাচার্য মহোদয়ের কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়। মাননীয় উপাচার্য তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার শান্তি কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. এস এম মাহবুবুর রহমান, আইআইএস পরিচালক ড.ফিরোজ আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব বিপ্লব মল্লিক, রেজিস্ট্রার (অ.দা)মোহাম্মদ জসীম উদ্দিন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমানপ্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, ০৭ ডিসেম্বর ২০২১ নোয়াখালী জেলার সদর উপজেলায় সোনাপুর জিরো পয়েন্ট থেকে মান্নাননগর যাওয়ার পথে সিএনজি থেকে নামার সময় ট্রাকচাপায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে