রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। “পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করি, প্লাস্টিক বর্জন করি” এই শ্লোগানকে সামনে রেখে প্লাস্টিক দূষণ নিয়ে সচেতনতা মূলক একটি কর্মসূচির আয়োজন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) অরিত্রী টিম ৷
শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৪টায় এ কর্মসূচি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানটি কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় ৷ কুইজ প্রতিযোগিতায় প্রথম হন পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সুদর্শন স্যান্নাল৷ এরপর গাছ লাগানো, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন, রিসার্চ পেপার প্রেজেন্টেশন, প্লাস্টিক দূষন প্রতিরোধী নাটক এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরাম৷
বশেমুরবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














