সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলনকারীদের মিছিল ছত্রভঙ্গ করেছে পুলিশ। সকালে রাজধানীর শাহবাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে স্মারকলিপি দিতে মিছিলটি বাংলামটর পৌঁছালে পুলিশ ছত্রভঙ্গ করে।

এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন। আন্দোলনকারীকে ১০ জনকে আটক করে পুলিশ। পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আজিমুল হক জানান, শাহবাগে জাদুঘরের সামনে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়নি পুলিশ। কিন্তু হঠাৎ কোনো অনুমতি ছাড়াই ভিআইপি সড়কে মিছিল বের করে তারা। পরে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে