রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩০ মার্চ ২০২২:রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) মো. হায়দার আলীর মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রগতিশীল চিন্তা চেতনার অধিকারী এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলেও তিনি উল্লেখ করেন। উপাচার্য আরো বলেন, এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে জাতি হারালো আর এক সূর্য সন্তানকে।
প্রসঙ্গত, মো. হায়দার আলী ১৯৪২ সালে বগুড়া শহরের নিশিন্দারায় জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায় তিনি আইয়ুব খান বিরোধী আন্দোলনে অংশ নেন। ১৯৬২’র শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে তিনি ছিলেন জাতীয় পর্যায়ের সংগ্রামী। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ও মুক্তিযুদ্ধে তিনি বীরোচিত ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের পর তিনি রাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন ও মুক্তিযুদ্ধোত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পরবর্তী জীবনে তিনি বগুড়ার নিশিন্দারা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায়ও উদ্যোক্তার ভূমিকা পালন করেন।

জাকারিয়া সোহাগ
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে