রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ মঙ্গলবার ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ: শিল্প, সাহিত্য ও সংস্কৃতি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

বিকেল ৫টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে এই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আবদুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি প্রফেসর চৌধুরী জুলফিকার মতিন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

রাবি বাংলা বিভাগ ও বাংলা গবেষণা সংসদ প্রকাশিত এই গ্রন্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে বাংলাদেশ ও ভারতের গবেষকদের ১৫টি প্রবন্ধ স্থান পেয়েছে। বাংলা বিভাগের ৬ জন শিক্ষক সমন্বয়ে একটি পর্ষদ গ্রন্থটি সম্পাদনা করেছে। এই পর্ষদের আহŸায়ক ছিলেন প্রফেসর শহীদ ইকবাল।
জাকারিয়া সোহাগ
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে