শিক্ষার্থীবান্ধব জনপ্রিয় সংগঠন ‘সেভ দ্য স্টুডেন্ট’ নিয়ে এলো সুসংগঠিত এবং পরিকল্পিত শিক্ষার্থীবান্ধব ব্যবস্থাপনা। দেশের শিক্ষার্থীদের জন্য একদল তরুণদের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হল ‘সেভ দ্য স্টুডেন্ট’ আয়োজনে ওয়েবসাইটির (www.savethestudent.net ) উদ্বোধনী অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মেন্টরদেরকে নিয়ে পদচারণায় মুখরিত ছিল অনুষ্ঠানটি।

তরুণ শিক্ষার্থীদের দক্ষতার উন্নয়ন নিয়ে কাজ করা ‘সেভ দ্য স্টুডেন্ট’ নতুন আঙ্গিকে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিয়ে শুরু হল তাদের পথ চলা। তার’ই সূত্র ধরে ‘সেভ দ্য স্টুডেন্ট’ নিয়ে এসেছে শিক্ষার্থীবান্ধব অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবামূলক বিভিন্ন কার্যক্রম। যার ভিতরে রয়েছে ই-লার্নিং, স্টাডি এভরোড, ইনোভেশন, ফান্ডরেইজিং’সহ আরো কিছু শিক্ষার্থীবান্ধব কার্যক্রম। এছাড়াও সেভ দ্য স্টুডেন্টের পূর্ববর্তী কার্যক্রম জ্ঞানবাক্স ও বর্ণপরিচয় স্কুল নিয়ে ফিরছে নতুন রূপে।

“শিক্ষা হবে সহজ বেশ ১০’টাকায় শিখবে দেশ” স্লোগানকে সামনে রেখে ‘সেভ দ্য স্টুডেন্ট’ নিয়ে এসেছে ই-লানিং সেবা যেখানে শিক্ষার্থীরা মাত্র ১০ টাকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত মেন্টরগনের কাছে থেকে লাইভ ক্লাসের সুযোগ পাবে। এছাড়াও দেশে এই প্রথম সেভ দ্য স্টুডেন্ট স্কিল ভিত্তিক কারিকুলামের উদ্ভাবন করেছে, যেখানে শিক্ষার্থীরা একাডেমী সিলেবাসের সাথে স্কিল বিষয়ক সাবজেক্টও পড়তে পারবে এবং সেটা কারিকুলামের ভিতর অন্তঃভুক্ত থাকবে। ‘সেভ দ্য স্টুডেন্ট’ কাজ করে যাচ্ছে সাহধারণ শিক্ষার্থিদের জন্য। “Our Vision Your Future” যেন সর্বদাই ‘সেভ দ্য স্টুডেন্ট’কে এক নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে উদ্যমী করে তুলেছে। ই-লার্নিং কার্যক্রমের আওতায় রয়েছে অভিজ্ঞ মেন্টরগণ কর্তৃক পরিচালিত একাডেমিক কার্যক্রম, ঠিক তেমনিভাবে অন্যদিকে রয়েছে অভিজ্ঞ ইন্সট্রাক্টরবৃন্দ কর্তৃক দক্ষতা উন্নয়নভিত্তিক ক্লাসসমূহ যা একজন শিক্ষার্থীকে করে তুলবে একাডেমিক পড়ালেখার পাশাপাশি দক্ষ মানবসম্পদ রূপে। হয়ে উঠবে একজন দক্ষকর্মী, ঠিক তেমনিভাবে উপকৃত হবে সমাজ ও দেশ।

‘সেভ দ্য স্টুডেন্ট’র পূর্ববর্তী সফল কার্যক্রম জ্ঞানবাক্স এবার এসেছে অনলাইন ভিত্তিক সেবা নিয়ে, যেখানে যেকোনো বয়সের জ্ঞানপিপাষু পিপাসু মানুষ সহজে সুলভ মূল্যে বই কিনতে ও পড়তে পারবে। শুধু তাই নয়, এর পাশাপাশি যে কেউ চাইলে সহজেই তাদের পছন্দের বইটি অন্যদের পড়ার জন্য উৎসাহিত করতে শেয়ারও করতে পারবে। এছাড়াও কেউ চাইলে বই পরিবর্তনও করতে পারবেন। সেভ দ্য স্টুডেন্টের আরেকটি সেবা “স্টাডি এভরোড” যেখানে উচ্চ শিক্ষা নিতে দেশের বাহিরে যেতে চাওয়া শিক্ষার্থীদের নির্ভুল তথ্য প্রদানে সহায়তা করবে। সেভ দ্য স্টুডেন্টের ওয়েবসাইটি দেশের বাহিরে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রোফাইল রয়েছে, যেখান থেকে দেশের বাহিরে পাড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা মেসেজের মাধ্যমে সহজে সঠিক তথ্য আদান-প্রদান করতে পারবে।

ইনোভেশন মূলত, একটি আইডিয়া শেয়ারিং প্লাটফর্ম যেখানে যেকেউ চাইলে কোন ইনোভেটিভ আইডিয়া শেয়ার করতে পারবে এবং এখান থেকে তার কো-ফাউন্ডার ও স্টার্টাপ কমিউনিটি খুঁজে পাবে। এছাড়াও অন্যতম আরেকটি অনলাইন সেভা হলো ফান্ডরাইজিং যেখানে কোন অসহায় শিক্ষার্থী বা যে কোন ব্যক্তি তার জন্য ফান্ড কালেকশন করতে পারবেন। এছাড়াও ভবিষ্যৎে বেশকিছু ইনোভেটিভ কাজ যোগ করার ইচ্ছে আছে সেভ দ্য স্টুডেন্টে’র।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্য স্টুডেন্টের -এর প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, চিফ অপারেটিং অফিসার ডেভিড শুভ, চিফ টেকনিক্যাল অফিসার, মোহাম্মদ আব্দুল্লাহ সাজিদ সহ সংগঠনের অন্যান্য এক্সিকিউটিভ সদস্যরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার সাংবাদিক জনাব সুদীপ্ত সালাম, এছাড়াও উপস্থিত ছিলেন সেভ দ্য স্টুডেন্টের লার্নিং প্লাটফর্মের মেন্টরগন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে