ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ ২৬ মার্চ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচীর মধ্যে ছিল গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ দিবাগত রাতে গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি ও দোয়া মোনাজাত। এছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দিবাগত রাত ৯ টা হতে ৯.১ মিনিট পর্যন্ত (১ মিনিট) ক্যাম্পাস প্রতীকী বø্যাক-আউট করা হয় এবং ২৬ মার্চ সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন প্রা-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারঃ) মু. আতাউর রহমান। প্রভোস্টগণ অনুরূপ ভাবে নিজ নিজ হলে পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান।

এরপর প্রশাসন ভবন চত্বর হতে শহীদ স্মৃতিসৌধ পর্যন্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান নেতৃত্বে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারঃ) মু. আতাউর রহমান। এছাড়াও র‌্যালিতে অংশগ্রহণ করেন বিশ^বিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, হল, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারঃ) মু. আতাউর রহমান। পুস্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে টিএসসিসি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুইজ, রচনা ও কবিতা/ছড়া আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন ও আহবায়ক, গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদ্যাপন কমিটি। অনুষ্ঠানটি স ালনা করেন ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আক্তার।এছাড়া মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে এবং হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে