রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ মার্চ ২০২২: আগামী ২৬ মার্চ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসের কর্মসূচিতে আছে, ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, ভোর ৬:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ও সকাল ৭টায় গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ। ভোর ৬:৪০ মিনিটে হল প্রশাসন, বিভাগ, ইনস্টিটিউট, শিক্ষক সমিতিসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৯:৩০ মিনিটে সাবাস বাংলাদেশ চত্বরে বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জারের কুচকাওয়াজ। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। বিকেল ৫:৩০ মিনিটে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রাবি শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময়।
দিবসের কর্মসূচিতে আরো আছে, সকাল ৮টায় নিজ নিজ কার্যালয়ে অফিসার সমিতি; সহায়ক কর্মচারী সমিতি; সাধারণ কর্মচারী ইউনিয়ন, পরিবহন কর্মচারী সমিতি ও মুক্তিযোদ্ধা সংসদ রাবি ইউনিট কমান্ডের আলোচনা সভা। সকাল ৮:৪৫ মিনিটে শেখ রাসেল মডেল স্কুলে এবং সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের বিভিন্ন অনুষ্ঠান। সকাল ১০:৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত শেখ কামাল স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ, ফুটবল, হ্যান্ডবল ও ভলিবল খেলা। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত, বিকেল ৪টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবনে পোস্টার প্রদর্শনী। সন্ধ্যা ৬:৩০ মিনিটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে আন্তঃছাত্রী হল বিতর্ক প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৭টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জাকারিয়া সোহাগ
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














