নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (০৮ মার্চ ২০২২) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামানে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে এসে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।
কেক কাটা শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, ‘নারীদেরকে সবসময় সম্মানের চোখে দেখতে হবে। তিনি বলেন, এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। মায়ের স্বাস্থ্য ঠিক থাকলে জাতির স্বাস্থ্য ঠিক থাকবে। দেশকে এগিয়ে নিতে হলে জেন্ডার সমতাকে প্রাধান্য দিতে হবে, তবেই টেকসই উন্নয়ন সম্ভব। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের সঠিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে।’
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিকের স ালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, পরিচালক আইআইএস অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার (অ.দা.) মো. জসীম উদ্দিন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির অনুষদসমুহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














