
রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। গণধর্ষনের বিরুদ্ধে আন্দোলনরত বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের উপর হামলা করেছে স্থানীয় প্রভাবশালীদের মদদপুষ্ট গোপালগঞ্জের শক্তিশালী দুর্বৃত্তরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল ৬’টা থেকে গোপালগঞ্জ এর ঘোনাপাড়া মোরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছিলো, ঠিক তখনি প্রসাশনের নাকের ডগায় হামলা করে স্থানীয় প্রভাবশালীদের মদদপুষ্ট গোপালগঞ্জের শক্তিশালী দুর্বৃত্তরা। বিকাল ৩’টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন। বিভিন্ন বিষয়ে কথা বলে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা আন্দোলনকারী বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন আগামী ২৪’ঘন্টার মধ্যে ধর্ষকদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার আন্দোলনের স্থান হতে প্রস্থান করার বেশকিছু সময়ের মধ্যেই অবস্থানরত শিক্ষার্থী এবং বশেমুরবিপ্রবি উপাচার্য, প্রক্টরসহ শিক্ষকদের উপরে দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে। স্থানীয় প্রভাবশালীদের মদদপুষ্ট গোপালগঞ্জের শক্তিশালী দুর্বৃত্তদের হামলায় বশেমুরবিপ্রবি উপাচার্য ও প্রক্টর আহত হন সেইসাথে বশেমুরবিপ্রবিতে কর্মরত সাংবাদিক ‘ঢাকা প্রকাশ’ এর প্রতিনিধি শফিকুল আহসান ইমন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব আহসান রামিম, শাকিব ইয়াসির, আন্তরিক বর্ষ তৃতীয় বিভাগের শিক্ষার্থী হোসাইনসহ বিভিন্ন বর্ষের, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উক্ত হামলায় গুরুতর আহত হয়।

বশেমুরবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























