ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিমা স্থাপন, দেবী আর্চনা, ধর্মালোচনা, প্রদাস বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সরস্বতী পূজা উদ্ধযাপন হয়েছে। আজ ৫’ই ফেব্রুয়ারি পূজা উদ্ধযাপনের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদ্ধযাপনের পরিষদ। শুরুতেই সকাল ৯টায় প্রতিমা স্থাপন এবং সকাল ১০টায় দেবী আর্চনা ও পুস্পাঞ্জলি প্রদান করা হয়। বেলা সাড়ে ১১টায় মর্ধালোচনায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক ও ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদের সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে ধর্মালোচক হিসেবে আলোচনা করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. অরবিন্দ সাহা। এছাড়াও বিভিন্ন ধর্মালোচকবৃন্দ আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ মামুন, আইসিটি বিভাগের শিক্ষক প্রফেসর ড. তপন কুমার জোদ্দারসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সঞ্চালনা করেন পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সন্দিপ রায়। ধর্মালোচনা শেষে দুপুর ১.৩০ টায় প্রসাদ বিতরণ এবং দুপুর ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পূজা উদ্ধসঢ়;যাপন অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ক্যাম্পাস নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে