রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩’ই জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (bsmrstu.edu.bd/admission) ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফলাফল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিনো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় শিক্ষার্থীদের ভর্তির তারিখ ১৬ ও ১৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ভর্তি ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmrstu.edu.bd) থেকে জানা যাবে। সীট ফাঁকা থাকা সাপেক্ষে অপেক্ষমানদের তালিকা ১৯ জানুয়ারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে ৷

উল্লেখ্য, এবছর ৭টি অনুষদের অধীনে ৩৩টি বিভাগে মোট ১ হাজার ৫০৫টি আসন রয়েছে। ১৬ জানুয়ারি থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। এরপর ১৮ জানুয়ারি ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে এবং ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) জানিয়ে দেওয়া হবে।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে