প্রস্তুতি ক্যাম্পের লক্ষ্যে আজ কাতার গেছে জাতীয় ফুটবল দল। সেখানে অনুশীলনের পাশাপাশি খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। ভিন্ন কন্ডিশনে অনুশীলন ফুটবলারদের স্কিল ও সামর্থ্যের উন্নতি হবে, বলছে ম্যানেজমেন্ট। দুই সপ্তাহের অনুশীলন শেষে ১৪ মার্চ দেশে ফিরবেন মামুনুলরা।
কোচ বদলেছে, নাগালে নেই পরিস্থিতি। তারপরও পেশাদারিত্ব আসেনি বাফুফের মনোভাবে। কাতারে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প। অথচ দোহায় কোথায় থাকবেন মামুনুলরা, অনুশীলন করবেন কোথায় সে তথ্য এখনো জানেনা দল । ঢাকা ছাড়ার আগ মুহুর্ত পর্যন্ত ম্যানেজমেন্ট-খেলোয়াড়দের জানানো হয়নি প্রতিপক্ষ সম্পর্কে।
বিকেএসপিতে প্রস্তুতি ক্যাম্পে মাত্র দুই সপ্তাহের। খেলোয়াড় যাচাই-বাছাইয়ে তেমন সময় পাননি কোচ অ্যান্ড্রু ওর্ড। প্রথম প্রস্তুতি ম্যাচে অস্বস্তি আবাহনীর কাছে ৪-০ গোলের হারে। ঘুরে দাঁড়ানোর মিশনে কতটা কাজে আসবে ভিন্ন কন্ডিশনে প্রস্তুতি ক্যাম্প? চ্যালেঞ্জটা নিচ্ছেন মামুনুলরা।
কাতার সফর শেষে ১৪ মার্চ দেশে ফিরবেন মামুনুল- জাফর ইকবালরা। মাঝে চার দিনের বিরতি। সে অবসরে আবাহনী আর অসুস্থতার কারণে যেতে না পারা ফুটবলারদের পরখ করে নেবেন কোচ অ্যান্ড্রু। থাইল্যান্ডে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে ২৯ মার্চ বাংলাদেশের লাওস পরীক্ষা। ভুটান ম্যাচের পর প্রায় ১৭ মাস পর আবার আন্তর্জাতিক ফুটবলের চ্যালেঞ্জ বাংলাদেশের।
স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্স নিউজ


























