নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জাতীয় শুদ্ধাচার কৌশল, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও উদ্ভাবন’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেছেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। চার দিনব্যাপী উক্ত কর্মশালা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (০৪ জানুয়ারি ২০২২) বিশ্বদ্যিালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আইকিউএসির সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, ’ট্রেনিং সবসময়ই দক্ষ জনবল তৈরিতে সহায়তা করে। কর্মশালার মাধ্যমে কর্মকর্তাদের আপডেট থাকতে হবে। সবাইকে সততার সাথে কাজ করতে হবে। সময়ানুবর্তীতা এবং সবার সাথে সমন্বয়ের মাধ্যমে নিজেদের স্কিল ডেভলপ করতে হবে। তখনই বিভিন্ন সূচকে আমরা এগিয়ে যেতে পারবো। শেখার কোনো শেষ নেই, তাই কর্মক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা সাধনই হবে আমাদের মূল লক্ষ’। এই কর্মশালা অবশ্যই কর্মকর্তাদের পেশাগত ক্ষেত্রে কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাননীয় উপাচার্য।

শিক্ষার মানোন্নয়ন প্রকল্প ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’ নোবিপ্রবি শাখা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য ওই প্রশিক্ষণের আয়োজন করে। আইকিউএসির পরিচালক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে