নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এসিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

আজ সোমবার (২৭’শে ডিসেম্বর’২১) বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১.০০টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব ড. মো. আবু নছর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, জনাব বাদশা মিয়া, কোষাধ্যক্ষ পদে, ড. ফাহদ হুসাইন, প্রচার সম্পাদক পদে জনাব সৈয়দ মোহাম্মদ সিয়াম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জনাব মারুফ রহমান এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন, জনাব মো. মজনুর রহমান, মুহাম্মদ আব্দুস সালাম, জনাব বিপ্লব মল্লিক ও মো: ছারোয়ার উদ্দিন। পরে বিকেল ৫’টায় প্রধান নির্বাচন কমিশনার ড. এস. এম. মাহবুুবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে